ফু-ওয়াং ফুডের ফের অর্ধশত কোটি টাকা লেনদেন

ফু-ওয়াং ফুডের ফের অর্ধশত কোটি টাকা লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। গতকালের মতো আজকেও লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। এদিন খাদ্য ও আনুষাঙ্গিক খাতের এই কোম্পানির অর্ধশত কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এর আগে গত সোমবার কোম্পানিটির লেনদেন হয়েছিলো ৫০ কোটি ৩১ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইতে ফু-ওয়াং ফুডের ১ কোটি ৩১ লাখ ৮২ হাজার ১৯৯টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৫০ কোটি ২৭ লাখ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের ২৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৯ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে দশে থাকা বাকি কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৪ কোটি ২৭ লাখ, এমারেল্ড অয়েলের ১৩ কোটি ৪৮ লাখ, জেমিনী সী ফুডের ১২ কোটি ৪৮ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ১১ কোটি ৮০ লাখ, রংপুর ডেইরির ৯ কোটি ১৭ লাখ, এসকে ট্রিমসের ৮ কোটি ৮৪ লাখ এবং সোনালী পেপারের ৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন