দর বৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স

দর বৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এদিন দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) ডিএসইতে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারদর ৫ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ২০ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৮৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ারদর আজ ২ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা এপেক্স ট্যানারির শেয়ারদর বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ২২ শতাংশ।

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ইস্টার্ন হাউজিং, জেনারেশন নেক্সট ফ্যাশন, জেমিনি সি ফুড, ইনটেক লিমিটেড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স এবং আরডি ফুড।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন