Ortho Songbad আর্কাইভ

শেয়ার উপহার দিবে ইউসিবি ব্যাংকের উদ্যোক্তা

শেয়ার উপহার দিবে ইউসিবি ব্যাংকের উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বা ইউসিবি ব্যাংকের উদ্যোক্তা হাজী আবুল কালাম তার ছেলেকে শেয়ার উপহার দিবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আবুল কালামের কাছে ইউসিবি ব্যাংকের মোট শেয়ার আছে ২ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৪৭টি। সেখান থেকে তার ছেলে নাসিম কালামকে (কোম্পানির সাধারণ বিনিয়োগকারী) ব্যাংকের ১ কোটি ১৫ লাখ শেয়ার উপহার দিবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে উপহার হিসেবে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করবেন।

ডিএসইতে আজ সোমবার ব্যাংকটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১২ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১২ টাকা ৪০ পয়সা থেকে ১৩ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার