বগুড়ায় সিটি ব্যাংকের উদ্যোগে বীজ বিতরণ

বগুড়ায় সিটি ব্যাংকের উদ্যোগে বীজ বিতরণ

সিটি ব্যাংক সম্প্রতি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বগুড়ার প্রান্তিক কৃষকদের মাঝে শস্যবীজ বিতরণ করেছে। ব্যাংকটির নিজস্ব উদ্যোগে আঞ্চলিক এনজিও টিএমএসএস’র সহযোগিতায় বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস’র মুক্ত মঞ্চে চারশো জন প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ধরনের ফসলের বীজ বিতরণ করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএসর উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান। এতে বক্তব্য রাখেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, টিএমএসএসর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, বাংলাদেশ সরকারের সাবেক উপ-সচিব ও টিএমএসএসর পরামর্শক তপন কুমার নাথ এবং সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. অরূপ হায়দার।


প্রধান অতিথির বক্তব্যে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, কৃষির উন্নয়নে গবেষণার জন্য সিটি ব্যাংক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুদান দিয়েছে। আগামীতেও আমাদের ব্যাংক কৃষকদের জন্যে সহায়তার হাত উল্লেখযোগ্য ভাবে প্রসারিত করবে।


এ সময় টিএমএসএসর উপ-নির্বাহী পরিচালক ড. মো. মতিউর রহমান, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন শাহরিয়ার জামিল খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি