Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকে শরীয়াহ পরিপালন শীর্ষক সভা

ইসলামী ব্যাংকে শরীয়াহ পরিপালন শীর্ষক সভা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকা ইস্ট, ঢাকা সাউথ ও ঢাকা নর্থ জোনের গ্রাহকদের নিয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীয়াহ পরিপালন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যনেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম।

ব্যাংকের ঢাকা ইস্ট জোন প্রধান মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা সাউথ জোনপ্রধান শিকদার মো. শিহাবুদ্দীন।
এছাড়া মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন শরীয়াহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা নর্থজোন প্রধান বসির আহাম্মদ। কর্মশালায় তিন জোনের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকগণ অংশগ্রহণ করেন।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার