Ortho Songbad আর্কাইভ

সিএপিএম ইউনিট ফান্ডের সম্পদ মূল্য ঘোষনা

সিএপিএম ইউনিট ফান্ডের সম্পদ মূল্য ঘোষনা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম ইউনিট ফান্ডের নিট সম্পদ মূল্য ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সিএপিএম ইউনিট ফান্ডের মোট নিট সম্পদের পরিমাণ ক্রয়মূল্যে ১১ কোটি ১৯ লাখ এবং বাজারমূল্যে ১১ কোটি ৭৬ লাখ টাকা। পাশাপাশি ফান্ডটির অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদমূল্য ক্রয়মূল্যে ১০৫ টাকা ৫২ পয়সা এবং বাজারমূল্যে ১১০ টাকা ৯৩ পয়সায় অবস্থান করছে।

এছাড়া, কোম্পানিটির ইউনিট প্রতি ক্রয়মূল্য ১১০ টাকা ৯৩ পয়সা, যা পুনঃ ধার্যের পরে ১১০ টাকা ৫৩ পয়সায় দাঁড়িয়েছে। যা আগামী ১০ সেপ্টেম্বর থেকে পরবর্তী ঘোষণা পর্যন্ত কার্যকর থাকবে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার