Ortho Songbad আর্কাইভ

এনআরবি ইসলামিক লাইফের বিমা দাবি কমিটির চেয়ারম্যান আরিফ সিকদার

এনআরবি ইসলামিক লাইফের বিমা দাবি কমিটির চেয়ারম্যান আরিফ সিকদার
দেশের অন্যতম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিমা দাবি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কোম্পানির পরিচালক আরিফ সিকদার।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামটরে নাভানা জহুরা স্কয়ারে অবস্থিত এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

জানা গেছে, এদিন কোম্পানির চেয়ারম্যান জি এম কিবরিয়ার সভাপতিত্বে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ১৩তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিমা দাবি কমিটি গঠন করা হয়। এতে আরিফ সিকদার কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।

বিমা দাবি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- কোম্পানির পরিচালক মো. জামাল উদ্দিন, শহীদ-ই-শিরিন শারমিন এবং মো. নুরুল আজিম রিফাত।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার