Ortho Songbad আর্কাইভ

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পরিবারের ৩ সদস্য নিহত

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পরিবারের ৩ সদস্য নিহত
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবারের তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন– আলমগীর হোসেন ওরফে সাজু (৩০), তার ৯ বছর বয়সী ছেলে জাকির হোসেন ও ৪ বছর বয়সী মেয়ে মাইরা হোসেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে লেস্টারশায়ারের হিঙ্কলিতে লরির সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার সময় আলমগীর হোসেন প্রাইভেটকার চালাচ্ছিলেন। আলমগীর ও তার ছেলে জাকিরকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। মেয়ে মাইরাকে হাসপাতালে নেওয়া হলেও অল্প সময়ের মধ্যে তারও মৃত্যু হয়। এ ঘটনায় গাড়িতে থাকা তার স্ত্রী আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় লরির চালক আহত হলেও তেমন গুরুতর নয়।

মুল সাইট থেকে

পুজিবাজার