সেন্ট্রাল ফার্মার সর্বোচ্চ দরপতন

সেন্ট্রাল ফার্মার সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১১ সেপ্টেম্বর) ডিএসইতে সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৫ দশমিক ৪৬ শতাংশ কমেছে।

দরপতনের দ্বিতীয় স্থানে থাকা কে অ্যান্ড কিউরে শেয়ারদর আজ ৮ টাকা বা ৩ দশমিক ৮২ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ৩ দশমিক ১২ শতাংশ।

সোমবার সর্বোচ্চ দর হারানো অপর কোম্পানিগুলো হচ্ছে- ইমাম বাটন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, মনোস্ফূল পেপার, ইউনিয়ন ক্যাপিটাল, আরডি ফুড, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স এবং নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন