দর বৃদ্ধির শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

দর বৃদ্ধির শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সোমবার (১১ সেপ্টেম্বর) ডিএসইতে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর ৭ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৭৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে।


দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারদর আজ ৭ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা সী পার্লের শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৬০ শতাংশ।


সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- এমবি ফার্মা, মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন