বিমার আধিপত্যের দিনেও লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

বিমার আধিপত্যের দিনেও লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৪৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষ তালিকায় আধিপত্য ছিল বিমা খাতের কোম্পানিগুলোর। তবে সবচেয়ে বেশি শেয়ার হয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১১ সেপ্টেম্বর) ডিএসইতে ফু-ওয়াং ফুডের ৯৫ লাখ ৭৮ হাজার ২৫৯টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৩৫ কোটি ৬৭ লাখ ২৫ হাজার টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আজ ১৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ২০ লাখ টাকার।

সি পার্ল বিচ রিসোর্টের লেনদেনকৃত শেয়ারের বাজারমূল্য ১৩ কোটি ৭৫ লাখ টাকা। ইস্টার্ন ইন্স্যুরেন্সের এদিন ১১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এছাড়াও সেনাকল্যাণ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ আজ লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন