Ortho Songbad আর্কাইভ

সন্তানকে ১৪ কোটি টাকার শেয়ার উপহার দিলেন ইউসিবির উদ্যোক্তা

সন্তানকে ১৪ কোটি টাকার শেয়ার উপহার দিলেন ইউসিবির উদ্যোক্তা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির একজন উদ্যোক্তা তাঁর সন্তানকে ১৪ কোটি টাকার শেয়ার উপহার দিয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ইউসিবির উদ্যোক্তা হাজী আবুল কালাম তাঁর ছেলে মোহাম্মদ নাসিম কামালকে ব্যাংকের ১ কোটি ১৫ লাখ শেয়ার উপহার দিয়েছেন। বর্তমান বাজার মূল্যে এসব শেয়ারের দাম প্রায় ১৪ কোটি ২৬ লাখ টাকা।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে এসব শেয়ার হস্তান্তর করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার