Ortho Songbad আর্কাইভ

লিগ্যাসি ফুটওয়্যারের সর্বোচ্চ দরপতন

লিগ্যাসি ফুটওয়্যারের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর হারিয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা বা ২ দশমিক ৫৭ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে।


সর্বোচ্চ দর হারানোর তালিকার দ্বিতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ারদর আজ ২ দশমিক ৫৬ শতাংশ কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর কমেছে ২ দশমিক ৩৭ শতাংশ।


মঙ্গলবার ডিএসইতে সর্বোচ্চ দর হারানো অপর কোম্পানিগুলো হলো- আনলিমা ইয়ার্ন, এডিএন টেলিকম, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, জুট স্পিনার্স, পূবালী ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার