Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকে শরীয়াহ পরিপালন শীর্ষক সভা

ইসলামী ব্যাংকে শরীয়াহ পরিপালন শীর্ষক সভা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ময়মনসিংহ জোনের গ্রাহকদের নিয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীয়াহ পরিপালন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ময়মনসিংহ জোন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মুহিউদ্দীন রব্বানী। এছাড়া ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী মো. রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

ব্যাংকের ময়মনসিংহ জোন প্রধান মো. আনিসুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. খলিলুর রহমান। মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন শরীয়াহ সেক্রেটারিয়েটের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান।

কর্মশালায় জোনের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকগণ অংশগ্রহণ করেন।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার