সোশ্যাল ইসলামী ব্যাংক ও গ্রেস কক্স স্মার্ট হোটেলের মধ্যে চুক্তি
সোশ্যাল ইসলামী ব্যাংক এবং গ্রেস কক্স স্মার্ট হোটেলের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও তাদের পরিবার এবং কার্ডহোল্ডারবৃন্দ গ্রেস কক্স স্মার্ট হোটেল-এ সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। গ্রেস কক্স স্মার্ট হোটেলের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাহমুদ ও সোশ্যাল ইসলামী ব্যাংকের মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় অন্যান্যের মধ্যে গ্রেস কক্স স্মার্ট হোটেলের চেয়ারম্যান নিলোফার কবির, এসআইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও আব্দুল হান্নান খান, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।