Ortho Songbad আর্কাইভ

শেয়ার দর পতনের শীর্ষে ইউনাইটেড এয়ারওয়েজ

শেয়ার দর পতনের শীর্ষে ইউনাইটেড এয়ারওয়েজ
মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬২৫ বারে ৭৩ লাখ ৩৯ হাজার ৮৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪০৬ বারে ৫ লাখ ৬২ হাজার ১৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ১৯ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৬৫ বারে ১ লাখ ৬৫ হাজার ২৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ফার্স্ট ফাইন্যান্সের ৬ দশমিক ৪৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫ দশমিক ২৮ শতাংশ, মিথুন নিটিং অ্যান্ড ডায়িংয়ের ৪ দশমিক ৮৩ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৭৬ শতাংশ, শ্যামপুর সুগারের ৪ দশমিক ৬৪ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৪ দশমিক ৬৪ শতাংশ ও হাক্কানী পাল্পের ৪ দশমিক ৪৬ শতাংশ শেয়ার দর কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার