কাল স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ১৮ সেপ্টেম্বর, সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো- বাংলাদেশ সাবমেরিন কেবল লিমিটেড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আগামী বুধবার (২০ সেপ্টেম্বর) কোম্পানিদ্বয়ের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৮ এবং ১৯ সেপ্টেম্বর কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন করবে। রেকর্ড ডেটের কারণে আগামী ২০ সেপ্টেম্বর, বুধবার উভয় কোম্পানির লেনদেন স্থগিত থাকবে।
অর্থসংবাদ/এমআই