Ortho Songbad আর্কাইভ

ছেলেকে ঢাকা ব্যাংকের শেয়ার উপহার দিলেন মির্জা আব্বাস

ছেলেকে ঢাকা ব্যাংকের শেয়ার উপহার দিলেন মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাঁর ছেলেকে ঢাকা ব্যাংকের বিপুল পরিমাণ শেয়ার উপহার দিয়েছেন। এসব শেয়ারের বর্তমান বাজার মূল্য অন্তত ১৬ কোটি টাকার বেশি।

রবিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মির্জা আব্বাস ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা। সম্প্রতি তিনি তাঁর ছেলে মির্জা ইয়াছির আব্বাসকে ব্যাংকের ১ কোটি ৩০ লাখ শেয়ার উপহার দিয়েছেন। এসব শেয়ারের বর্তমান বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

উল্লেখ্য, মির্জা ইয়াছির আব্বাস ঢাকা ব্যাংকের একজন পরিচালক। ২০১২ সাল থেকে তিনি এই পদে নিযুক্ত রয়েছেন।


মুল সাইট থেকে

পুজিবাজার