Ortho Songbad আর্কাইভ

সোশ্যাল ইসলামী ব্যাংকে টেবিল টেনিস কোর্টের উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংকে টেবিল টেনিস কোর্টের উদ্বোধন
সোশ্যাল ইসলামী ব্যাংকে টেবিল টেনিস কোর্টের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে টেবিল টেনিস কোর্ট স্থাপন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও আব্দুল হান্নান খান, বিভিন্ন বিভাগের প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। তিনি বলেন, প্রতিদিন সকল ব্যাংকারের অন্তত: ১ ঘন্টা সময় খেলাধুলার পেছনে ব্যয় করা উচিত। বিরতিহীন কাজের পর শরীর ও মনের অবসাদ দূর করতে পারে খেলাধুলা। ব্যাংকের কর্মকর্তাদের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিতে খেলাধুলার বিকল্প নেই।

তিনি বলেন, সকলকে উদ্দীপ্ত করার লক্ষ্যেই এই টেবিল টেনিস কোর্টের উদ্বোধন করা হলো। যাতে অফিস শেষে ব্যাংকাররা খেলাধুলায় অংশ নিতে পারে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার