Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকের রংপুর জোনে শরীয়াহ পরিপালন শীর্ষক সভা

ইসলামী ব্যাংকের রংপুর জোনে শরীয়াহ পরিপালন শীর্ষক সভা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রংপুর জোনের গ্রাহকদের নিয়ে “ব্যাংকিং কার্যক্রমে শরীয়াহ পরিপালন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রংপুরের ধাপ শাখা প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ সাইফুল্লাহ প্রধান অতিথি এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

মূল বিষয়ের ওপর আলোচনা করেন শরীয়াহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা।

ব্যাংকের রংপুর জোন প্রধান আবুল লাইছ মোহাম্মাদ খালেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান। কর্মশালায় জোনের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকগণ অংশগ্রহণ করেন।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার