Ortho Songbad আর্কাইভ

দর বাড়ার কারণ জানে না কর্ণফুলী ইন্স্যুরেন্স

দর বাড়ার কারণ জানে না কর্ণফুলী ইন্স্যুরেন্স
শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বুধবার (২০ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

গত এক বছরের কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন মূল্য ২৬ টাকা ৮০ পয়সা এবং সর্বোচ্চ শেয়ার দর ৪৪ টাকা ৭০ পয়সা।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার