লভ্যাংশ দেবে না ইনটেক লিমিটেড
গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনটেক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৫ পয়সা, আগের বছরে লোকসান ছিলো ২ টাকা ৭৫ পয়সা।
৩০ জুন, ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৩ পয়সা।
কোম্পানিটির ২১তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ১৬ নভেম্বর সকাল ১১টায় এবং ২২তম এজিএম একইদিনে দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।
অর্থসংবাদ/এমআই