Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালা

ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালা
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে ‘অডিটিং ফর অ্যাচিভিং এক্সিলেন্স ইন ব্যাংকিং অপারেশন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইবিটিআরএ’র প্রিন্সিপাল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী, মো. রাজা মিয়া, নাজমুস সাকিব মো. রেজাউর রহমান ও মোহাম্মদ নেয়ামত উল্লাহ।

ব্যাংকের অডিট অ্যান্ড ইনপেকশন ডিভিশনের ১০০ জন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার