Ortho Songbad আর্কাইভ

অ্যাপেক্স ট্যানারির পর্ষদ সভার তারিখ ঘোষণা

অ্যাপেক্স ট্যানারির পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ট্যানারি লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১০ অক্টোবর বিকাল ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হবে। এছাড়া, সভায় সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

প্রসঙ্গত, আগের বছর প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার