কাদুটি বাজারে পদ্মা ব্যাংকের উপশাখা উদ্বোধন

কাদুটি বাজারে পদ্মা ব্যাংকের উপশাখা উদ্বোধন
কুমিল্লার চান্দিনার গ্রাহকদের আর্থিক লেনদেন সহজ ও দ্রুত করতেই আধুনিক, প্রযুক্তি নির্ভর সেবা দিতে চান্দিনার কাদুটি বাজার উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করল পদ্মা ব্যাংক লিমিটেড। কুমিল্লা শাখার অধীনে পরিচালিত হবে এর কার্যক্রম। উপশাখাটি স্থানীয় সুপরিচিত বাশার মার্কেটে ওয়ালটন শো রুমের দ্বিতীয় তলায় অবস্থিত। এটি পদ্মা ব্যাংকের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া দশম উপশাখা।

মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বনামধন্য চিকিৎসক ও কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। কাদুটি বাজারে উপশাখা উদ্বোধন করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। এই সময় তিনি বলেন, কুমিল্লার মানুষ আধুনিক প্রযুক্তি নির্ভর সেবায় বিশ্বাস করে, কেননা এতে থাকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এই উপ-শাখার মাধ্যমে কাদুটি বাজারের ব্যবসায়ী, শিক্ষার্থী, প্রবাসীরাসহ স্থানীয় জনগণের আর্থিক লেনদেন সহজ ও দ্রুততর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ফয়সাল আহসান চৌধুরী। তিনি বলেন, গ্রাহকদের বিশ্বাসই আমাদের পুঁজি। গ্রাহকরা যদি এগিয়ে আসে তাহলে আগামীতে আরো নতুন নতুন আধুনিক বিভিন্ন সেবা ও পণ্য নিয়ে আসতে সক্ষম হবে পদ্মা ব্যাংক। তিনি উপস্থিত গ্রাহকদের ধন্যবাদ জানান পদ্মা ব্যাংকের পাশে থাকার জন্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। এছাড়া ব্যাংকের সিওও সৈয়দ তৌহিদ হোসেন এবং কুমিল্লা শাখা প্রধান মো. খোরশেদ আলমসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি