Ortho Songbad আর্কাইভ

চিকিৎসার জন্য দুবাই গেলেন অর্থমন্ত্রী

চিকিৎসার জন্য দুবাই গেলেন অর্থমন্ত্রী
চোখের ফলোআপ চিকিৎসার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন।

আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাইয়ের উদ্দেশে রওনা হন।

গত জুলাই মাসে অর্থমন্ত্রী ফলোআপ চিকিৎসার উদ্দেশে লন্ডন গিয়েছিলেন। কিন্তু করোনা ভাইরাসের দরুন উদ্ভুত বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে না পারায় এখন আবার ফলোআপ চিকিৎসার প্রয়োজনীয়তা জরুরী হয়ে পড়ে।

আগামী ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা ব্যক্ত করেছেন।

সূত্র : বাসস

মুল সাইট থেকে

পুজিবাজার