Ortho Songbad আর্কাইভ

যুবদলের মানববন্ধন চলছে নয়াপল্টনে

যুবদলের মানববন্ধন চলছে নয়াপল্টনে
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে নাটকে কটূক্তি করা হয়েছে- এমন অভিযোগ এনে এর প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করছে যুবদল।

আজ শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে এই কর্মসূচি।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ দলীয় নেতাকর্মীরা।

মানববন্ধনে সভাপতিত্ব করছেন যুব দলের সভাপতি সাইফুল আলম নীরব। পরিচালনা করছেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু।

মুল সাইট থেকে

পুজিবাজার