Ortho Songbad আর্কাইভ

করোনায় আক্রান্ত কক্সবাজারের নতুন এসপি

করোনায় আক্রান্ত কক্সবাজারের নতুন এসপি
কক্সবাজারের নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে তার।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন) ডা. মোহাম্মদ শাহজাহান নাজির।

তিনি জানান, একদিন আগে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য রক্ত দেন পুলিশ সুপার।

বর্তমানে পুলিশ সুপার হোম আইসোলেশনে আছেন। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন বলেও জানান তিনি।

মুল সাইট থেকে

পুজিবাজার