লেনদেনের শীর্ষে সি পার্ল

লেনদেনের শীর্ষে সি পার্ল
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ২৮৩টি কোম্পানির লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট। গতকালও কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করেছিলো।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১০ অক্টোবর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল রিসোর্ট। এদিন কোম্পানিটির ২২ কোটি ৬০ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির ১৬ কোটি ৬ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ১৫ কোটি ৬১ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্স।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জহোলসিম বাংলাদেশ, প্রভাতী ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, এমারেল্ড অয়েল, ফু-ওয়াং ফুড, সোনালী আঁশ এবং জেমিনি সি ফুড লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন