দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ইন্স্যুরেন্স

দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ইন্স্যুরেন্স
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ২৮৩ প্রতিষ্ঠানের মধ্যে ১২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সবচেয়ে বেশি দর বেড়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, মঙ্গলবার (১০ অক্টোবর) ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া ৯ দশমিক ৭১ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স।

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, নর্দান ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং, এমারেল্ড অয়েল এবং রিপাবলিক ইন্স্যুরেন্স।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন