পূবালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি

পূবালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি

বাংলাদেশ ব্যাংকের লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (বিবি-এলটিএফ) প্রোগ্রামের আওতায় পূবালী ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের সাথে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে।


মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের আয়োজনে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল হতে বৈদেশিক মুদ্রায় পুনঃঅর্থায়ন সুবিধা পাওয়ার লক্ষ্যে অংশগ্রহণমূলক চুক্তিটি স্বাক্ষরিত হয়।


পূবালী ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা চুক্তিতে স্বাক্ষর করেন।


অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক মো. আবুল বাশার, পূবালী ব্যাংক লিমিটেড কর্পোরেট ক্রেডিট ডিভিশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মজুমদারসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি