তিন কোম্পানির সাথে একীভূত হবে দেশবন্ধু পলিমার

তিন কোম্পানির সাথে একীভূত হবে দেশবন্ধু পলিমার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার একই গ্রুপের অন্য তিন কোম্পানির সাথে একীভূত হওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য বিষয়ে কোম্পানিটি আগামী ১৬ অক্টোবর বিকাল ৩টায় পর্ষদ সভা করবে। সভায় কোম্পানিগুলো একীভূত হওয়ার বিষয়ে নিজেদের সম্ভাব্য সমীক্ষা যাচাই করবে।

দেশবন্ধু পলিমারের সাথে একীভূত হওয়ার পরিকল্পনায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- দেশবন্ধু সুগার মিলস, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ এবং দেশবন্ধু প্যাকেজিং লিমিটেড।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমতি পেলে কোম্পানিগুলোর শেয়ার অধিগ্রহণের মাধ্যমে দেশবন্ধু পলিমার একীভূত হবে।

অর্থসংবাদ/এমআই

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন