সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ৭ খাতের বিনিয়োগকারীরা

সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ৭ খাতের বিনিয়োগকারীরা

সমাপ্ত সপ্তাহে (৮-১২ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০ খাতের মধ্যে ৭ খাতের শেয়ারদর বেড়েছে। দর বাড়াতে এই ৭ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে মুনাফায় রয়েছে। আলোচ্য সপ্তাহে দর কমেছে ৭টি খাতে এবং বাকী ৬টি খাতে দর অপরিবর্তিত রয়েছে।


ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে পাট খাতে। এই খাতে ১১ দশমিক ৬০ শতাংশ দর বেড়েছে। সাপ্তাহিক রিটার্নে ভ্রমণ খাতে ২ দশমিক ৫০ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে রয়েছে।


এছাড়া, আলোচ্য সপ্তাহে সিমেন্ট খাতে ০ দশমিক ৭০ শতাংশ, ট্যানারী খাতে ০ দশমিক ৬০ শতাংশ, বিবিধ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০ দশমিক ৩০ শতাংশ এবং প্রকৌশল খাতে ০ দশমিক ১০ শতাংশ দর বেড়েছে।


অন্যদিকে অপরিবর্তিত ব্যাংক খাত, সিরামিক খাত, যোগাযোগ খাত, আর্থিক খাত, মিউচ্যুয়াল ফান্ড এবং জীবন বিমা খাত।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন