সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৭ খাতে

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৭ খাতে

সমাপ্ত সপ্তাহে (৮-১২ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে দর কমেছে ৭ খাতে। অন্যদিকে দর বেড়েছে ৭টি মাত্র খাতে। আর ৬টি খাতে অপরিবর্তিত রয়েছে।


ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আইটি খাতে। এই খাতে ১ দশমিক ১০ শতাংশ দর কমেছে। সাধারণ বিমা খাতে ০ দশমিক ৫০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।


এছাড়া কাগজ ও সেবা খাতে ০ দশমিক ৪০ শতাংশ, বস্ত্র খাত, ফার্মা খাত এবং জ্বালানি-বিদ্যুৎ খাতে ০ দশমিক ১০ শতাংশ দর কমেছে।


অন্যদিকে অপরিবর্তিত ব্যাংক খাত, সিরামিক খাত, যোগাযোগ খাত, আর্থিক খাত, মিউচ্যুয়াল ফান্ড এবং জীবন বিমা খাত।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন