সোশ্যাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন

সোশ্যাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন

সোশ্যাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ।


অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালব আব্দুল হান্নান খান। ব্যাংকের বিভাগীয় প্রধানগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


আঞ্চলিক প্রধানগণ, দেশব্যাপী বিস্তৃত ১৭৯টি শাখার ব্যবস্থাপক এবং ২০৮টি উপশাখার ইনচার্জগণ ব্যবসায়িক সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সম্মেলনে চলতি বছরের ব্যাংকের কর্মকৌশল ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।


ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় বৈশ্বিক নানা সংকটের মধ্যেও ব্যাংকের অনেক অর্জন আছে। বৈদেশিক বাণিজ্য বিশেষ করে রপ্তানি বাণিজ্যে এবং রেমিট্যান্স আহরণে আমাদের অনেক সাফল্য রয়েছে। ফলে বর্তমান ডলার সংকটের মধ্যেও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে আমরা সারা বছর এলসি করতে পেরেছি। কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে বছরের বাকী সময় সকলকে আরও নিবেদিত হয়ে কাজ করার আহবান তিনি।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি