সারাদেশে জুয়েলারি দোকান বন্ধ থাকবে ২২ অক্টোবর

সারাদেশে জুয়েলারি দোকান বন্ধ থাকবে ২২ অক্টোবর

রাজধানীসহ সারাদেশে সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শ‌নিবার (১৪ অক্টোবর) সহকারি মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মো. তানভীর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বাজুস জানায়, প্রতি বছরের মতো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী পূজার দিন ২২ অক্টোবর (রোববার) সারাদেশে সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই দিন দে‌শের সব জুয়েলারি দোকান বন্ধ থাক‌বে।


আজ থেকে শুরু হয়েছে মহালয়া। আগামী ২০ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান