টিসিবির পণ্য বিক্রি শুরু রবিবার

টিসিবির পণ্য বিক্রি শুরু রবিবার
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অক্টোবর মাসের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে। বিবার (১৫ অক্টোবর) থেকে সারা দেশের ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে পণ্য বিক্রি করবে টিসিবি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দক্ষিণ সিটি কর্পোরেশনের ধানমন্ডিতে ১৫ নম্বর কাউন্সিলর কার্যালয়ের সামনে এ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন।

শনিবার (১৪ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ দফায় কার্ডধারীরা সর্বোচ্চ ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ২ কেজি করে পেঁয়াজ ও মসুর ডাল এবং ২ লিটার ভোজ্যতেল কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর