Ortho Songbad আর্কাইভ

জমি বিক্রি করবে লংকাবাংলা ফাইন্যান্স

জমি বিক্রি করবে লংকাবাংলা ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত ২৩ ও ২৪ নাম্বার প্লট বিক্রি করবে লংকাবাংলা। এই প্লটে একটি বহুতল ভবন নির্মাণাধীন আছে। যার রয়েছে ৪ তলা বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোর ও ১১টি ফ্লোর। বিদ্যমান বাজার দরে এই সম্পত্তি বিক্রি করবে কোম্পানিটি।


সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার