Ortho Songbad আর্কাইভ

এসআইবিএলে সুইফট পেমেন্ট প্রি-ভ্যালিডেশন উদ্বোধন

এসআইবিএলে সুইফট পেমেন্ট প্রি-ভ্যালিডেশন উদ্বোধন
সুইফট পেমেন্ট প্রি-ভ্যালিডেশন উদ্বোধন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। মঙ্গলবার (১৭ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন ঘোষণা করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইফটের মিডল ইস্ট, আফ্রিকা, সাউথ ও সেন্ট্রাল এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সিডো বেস্তানি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান আকমল হোসেন, সুইফট ইন্ডিয়ার রিজিওনাল হেড কিরন শেঠী এবং সুইফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার অর্পিতা ঘোষসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার