ইসলামী ব্যাংকে ডিজিটাল ব্যাংকিং সেবা বিষয়ক সভা

ইসলামী ব্যাংকে ডিজিটাল ব্যাংকিং সেবা বিষয়ক সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ‘ডিজিটাল ব্যাংকিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির ডিজিটাল অ্যাপ সেলফিন, ইন্টারনেট ব্যাংকিং, এমক্যাশ, এটিএম-সিআরএম, খিদমাহ ক্রেডিট কার্ড, পিওএস ও কিউআর কোডসহ ডিজিটাল ব্যাংকিং প্রোডাক্টগুলো সম্প্রসারণ ও গ্রাহকদের জন্য আরও সহজতর করার লক্ষ্যে এ সভার আলোজন করা হয়।


সোমবার (১৬ অক্টোবর) ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে. কিউ. এম. হাবিবুল্লাহ, মো. আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আকিজ উদ্দিন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার আ ফ ম কামালউদ্দিনের সভাপতিত্বে মূল বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান।


সভায় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, সকল জোন, শাখাপ্রধান, উপশাখা ইনচার্জ এবং সকল জোন ও শাখার ডিজিটাল ব্যাংকিং ইনচার্জগণ উপস্থিত ছিলেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি