গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড। কোম্পানিটি আলোচ্য বছরের বিনিয়োগকারীদের ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।
বুধবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৮ টাকা ২০ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮২ টাকা ৯১ পয়সা।
আগামী ১৪ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।
অর্থসংবাদ/এসএম