বিশ্ববাজারে চিনির দাম কমেছে

বিশ্ববাজারে চিনির দাম কমেছে

বিশ্ববাজারে চিনির দাম নিয়ে অস্থিরতা লেগেই রয়েছে। কখনো বাড়ে আবার কখনো কমে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৮ অক্টোবর) ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির দাম কমেছে।


বুধবার (১৮ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।


এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে আগামী মার্চের চিনির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২৫ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২৭ দশমিক ৪২ সেন্টে।


অন্যদিকে একই কর্মদিবসে আসছে ডিসেম্বেরের সাদা চিনির দর বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম নিষ্পত্তি হয়েছে ৭৪৩ ডলার ৬০ সেন্টে।


কারণ বিশ্বের শীর্ষ রপ্তানিকারক ব্রাজিল থেকে বিশ্ববাজারে চিনির চালান পৌঁছতে বিলম্ব হবে। তাতে খাদ্যপণ্যটির দর ঊর্ধ্বমুখী হতে পারে।


ডাচ আর্থিক প্রতিষ্ঠান আইএনজি জানিয়েছে, ব্রাজিলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ফলে দেশটির বন্দরে জাহাজে চিনি বোঝাই করতে সমস্যা সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বৈশ্বিক বাজারে খাদ্যপণ্যটির চালান পৌঁছতে দেরি হবে। অক্টোবরের ক্রয়াদেশ নভেম্বরে আসতে পারে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না