ইনার হুইল ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু সেবা

ইনার হুইল ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু সেবা
ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল এর উদ্যোগে ফ্রি চক্ষু সেবা দেওয়া হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর মান্নান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের মাঝে এই সেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট-৩২৮ এর চেয়ারম্যান শাহিনা রফিক।

এ সময় উপস্থিত ছিলেন কিং ফরহাদ হাসপাতালের প্রাক্তন কনসালটেন্ট ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. জসিম উদ্দিন। এছাড়া ৪৬ নং ওয়ার্ড কমিশনার মোঃ মাসুদুর রহমান মোল্লা, মান্নান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ শফিকুল ইসলাম, ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট-৩২৮ এর বোর্ড মেম্বারবৃন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনার হুইল ক্লাব ঢাকা নাইটিঙ্গেল এর প্রেসিডেন্ট আফরোজা আক্তার বাবলি। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারি নাহিদ ফরমান। অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইনার হুইল ক্লাব নারীদের একটি জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বের প্রায় প্রতিটি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংগঠনের সদস্য ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। সংগঠনটি নারী ও শিশুদের উন্নত জীবন গঠনের পাশাপাশি দেশের সুবিধাবি ত জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে কাজ করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও পরিবেশ উন্নয়ন। একই সঙ্গে বন্ধুত্ব ও অবলম্বন বাড়ানোর প্রত্যয়ে নিয়োজিত রয়েছেন এ সংগঠনের প্রতিটি সদস্য।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি