পাকিস্তানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে

পাকিস্তানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে

পাকিস্তানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। স্টেট ব্যাংক অব পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, সাপ্তাহিকভিত্তিতে রিজার্ভ বেড়েছে শূন্য দশমিক ৮৮ শতাংশ। এতে কেন্দ্রীয় ব্যাংকটির রিজার্ভ দাঁড়িয়েছে ৭ দশমকি ৭ বিলিয়ন ডলারে।


পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের (এসবিপি) প্রকাশিত তথ্য অনুযাযী, ১৩ অক্টোবরে শেষ হওয়া সপ্তাহে তাদের রিজার্ভ ৬৭ দশমিক ৩ মিলিয়ন বেড়ে ৭ হাজার ৭১৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।


বর্তমানে পাকিস্তানের বাণিজ্যিক ও কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩ বিলিয়ন ডলারে। কারণ কেন্দ্রীয় ব্যাংকের বাইরে এসব ব্যাংকের হাতে রয়েছে ৫ বিলিয়ন ডলারের সামান্য বেশি।


মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর আর্থিক সহায়তার কারণে গত কয়েক মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ বেড়েছে।


জানা গেছে, ৩ বিলিয়ন ডলার ঋণের আওতায় আইএমএফ এরই মধ্যে দেড় বিলিয়ন ডলার সরবরাহ করেছে। অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আমানত হিসেবে রেখেছে ৩ বিলিয়ন ডলার।


তাছাড়া চীনের কাছে থেকেও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা পাচ্ছে অর্থনেতিক ও রাজনৈতিক সংকটে থাকা দক্ষিণ এশিয়ার দেশটি।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না