দর বৃদ্ধির শীর্ষে ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড

দর বৃদ্ধির শীর্ষে ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৫টি শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, রবিবার (২২ অক্টোবর) ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।


এদিন দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৪০ শতাংশ। আর ৮ দশমিক ৯৬ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স।


আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমবি ফার্মা, কোহিনূর কেমিক্যাল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লিবরা ইনফিউশন, ইস্টার্ন লুব্রিকেন্ট, সোনালী আঁশ এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন