কর্মকর্তার মৃত্যুতে রিং শাইনের শোক ও আর্থিক সহায়তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইলের নিটিং বিভাগের সহকারী সুপারভাইজার মো. সুমন খান ডেঙ্গু জ্বরে মারা গেছেন। গত ৩০ সেপ্টেম্বর (শনিবার) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
সুমন খান বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আকন কান্দা গ্রামের শাজাহান খানের ছেলে। মৃত্যুকালে তিনি বৃদ্ধ পিতা-মাতা, স্ত্রী এবং দুই সন্তান রেখে যান।
আজ (২৩ অক্টোবর) রিং শাইন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক মি. সুং ওয়ে লি এ্যানঞ্জেলা, কোম্পানি সচিব অনিরুদ্ধ পাল এবং ট্রান্সপোর্ট বিভাগের প্রধান জিয়াবুল ইসলাম মরহুমের বাড়িতে উপস্থিত হয়ে তাদের প্রতি সমবেদনা জানান।
এ সময় প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের পক্ষ হতে মরহুমের পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
অর্থসংবাদ/এমআই