Ortho Songbad আর্কাইভ

৩০০ জনকে চাকরি দিবে দারাজ, লাগবে না অভিজ্ঞতা

৩০০ জনকে চাকরি দিবে দারাজ, লাগবে না অভিজ্ঞতা
দারাজ বাংলাদেশ লিমিটেড চাকরির জন্য বড় পদসংখ্যার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘রাইডার’ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

একনজরে দারাজের চাকরির বিজ্ঞপ্তি


প্রতিষ্ঠানের নাম: দারাজ বাংলাদেশ লিমিটেড
পদের নাম: রাইডার
পদের সংখ্যা: ৩০০টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
কাজের ধরন: পণ্য ডেলিভারি দেওয়া
কর্মস্থল: কক্সবাজার, নারায়ণগঞ্জ, ঢাকা (কেরানীগঞ্জ)
বেতন: ৮৫০০ টাকা (মাসিক)

আরও পড়ুন: এগারো দিনব্যাপী দারাজের ১১.১১ শুরু ১১ নভেম্বর

অন্যান্য সুবিধা: হাজিরা বোনাস ২,৬০০ টাকা, জয়েনিং বোনাস ১ হাজার টাকা, নিজস্ব সাইকেলের জন্য বোনাস ৫০০ টাকা, পারসেল প্রতি কমিশন, উৎসব ভাতা, মোবাইল বিল, ফুয়েল বিল দৈনিক ১০০ টাকা (মোটর সাইকেল এর জন্য প্রযোজ্য), দুর্ঘটনা জনিত চিকিৎসা সুবিধা এবং জীবন বীমা সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৩

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার