বাংলাদেশে পৌঁছেছেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে পৌঁছেছেন নতুন ভারতীয় হাইকমিশনার
আজ বাংলাদেশে পৌঁছেছেন নতুন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সোমবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পৌঁছান তিনি।

সদ্য সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন এ কূটনীতিক। আগামী বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করার কথা রয়েছে তার।

আখাউড়া চেকপোস্ট থেকে ঢাকায় রওনা হওয়ার আগে বিক্রম দোরাইস্বামী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা