Ortho Songbad আর্কাইভ

মেঘনা কনডেন্সড মিল্কের ইপিএস প্রকাশ

মেঘনা কনডেন্সড মিল্কের ইপিএস প্রকাশ

সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


সোমবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৩ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৫৯ পয়সা।


গত ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭২ টাকা ৭৫ পয়সা।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার