লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৪৩ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০২ নভেম্বর) ডিএসইতে ফু-ওয়াং ১ কোটি ৩৭ লাখ ০৯ হাজার ৫০৮টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৪৫ কোটি ৮২ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের আজ ৩৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৮৫ লাখ টাকার।
ওরিয়ন ইনফিউশনের আজ ১৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মিরাকল ইন্ডাস্ট্রিজের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ১২ কোটি ৯৬ লাখ টাকা।
বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ দশে থাকা অপর কোম্পানিগুলো হচ্ছে- শমরিতা হসপিটাল, বিচ হ্যাচারি, জেমিনি সি ফুড, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
একই দিনে ডিএসইতে মোট ৩১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, দর কমেছে ৮৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৩টি কোম্পানির।
অর্থসংবাদ/এসএম